ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কালিহাতীতে বিএনপির সমর্থকদের হামলায় যুবলীগ সম্পাদকসহ ১০জন আহত

ads

চতুর্থ ধাপে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় ভোটগ্রহন কালে রোববার(১৪ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১২টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে্রর বাইরে বিএনপি সমর্থকদের হামলায় আ'লীগ সম্পাদক সহ উভয় পক্ষের আট ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় দু’জনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


গুরুতর আহত কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন (৩৮) কে হাসপাতালে নেয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শী কালিহাতী উপজেলা আ'লীগের সদস্য আরিফুল ইসলাম আরিফ ও স্থানীয়রা জানান, বিএনপি প্রার্থীর নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। পরে  আ'লীগ কর্মীদের সেখান থেকে সরে যেতে বললে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষে ধাওয়া— পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। উভয় পক্ষই বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৮—১০ নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত যুবলীগ নেতা জামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে্রর প্রিসাইডিং অফিসার ও শহীদ সাহেদ হাজারি কলেজের অধ্যক্ষ আবু রায়হান জানান, ভোট কেন্দে্রর বাইরে ধাওয়া— পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। ভোট কেন্দে্রর ২০০গজের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহন চলছে। 


প্রকাশ, কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার ১২টি কেন্দে্রর ৭৪টি বুথে মোট ২৮ হাজার ৬৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে মহিলা ভোটার ১৪ হাজার ৬৩৯ জন এবং পুরুষ ১৪ হাজার ১৬ জন।

ads
ads
ads

Our Facebook Page